প্রতি রাতে শয্যা যাই বাসি-গন্ধ-মাখা ক্লান্ত অলস বিছানায়;
এলো চুলে অনুভব করি তোমার হাতের স্পর্শ .....
তোমার স্পর্শ ফিরে আসে প্রতি রাতে
নিশির ডাকের মত করে আমার ক্লান্তিময়তায় ....
যেমনি ফিরে আসে ; ফিরে ফিরে আসে
প্রতি রাতে সেই চালতা ফুলের সুবাস ,
বিমূর্ত জ্যোৎস্নার আলোহীন সন্ধ্যাগুলো
আর বাস-স্টপেজে বৃষ্টির জলে ভেজা অপেক্ষারা ....
ফিরে আসে ; ফিরে ফিরে আসে
বৃষ্টির জলে ভেজা অপেক্ষারা প্রতি রাতে ....
তবু লক্ষ আলোকবর্ষ মরুভুমির মতন
খাঁ খাঁ এ দু’চোখে বৃষ্টি আসে না !
জানো ? একফোটা বৃষ্টি আজ বড় প্রয়োজন ছিল .....
কোনো কোনো শ্রাবণের গহীন রাতে ফিরে আস’ তুমিও
ঠিক সেই প্রগৈতিহাসিক অস্পৃশ্য ঊষ্ণতায় .....
তুমি ফিরে আস’ অস্পৃশ্য ঊষ্ণতায় -
চোখ বুজে জেগে থাকা ঘুমের মতন করে ....
কখনো কখনো ফিরে আস’ তুমি শব্দহীন হুল্লোরে
রাতের পর রাত জেগে থাকা – আমার কবিতার অন্তরালে ....
জানো? তোমার একটি শব্দ আজ ভীষন প্রয়োজন ছিলো .....
#Collected
~রাজ্যহীন রাজপুত্র~

No comments:
Post a Comment