মনে থাকবে ??
~~~~~~~~~~
~~~~~~~~~~
~~~~~~~~~~
পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক
আমরা তখন প্রেমে পড়বো, মনে থাকবে?
বুকের মধ্যে মস্তো বড় ছাদ থাকবে, শীতলপাটি বিছিয়ে দেব;
সন্ধে হলে বসবো দু'জন।
একটা দুটো খসবে তারা হঠাৎ তোমার
চোখের পাতায়
তারার চোখের জল গড়াবে ।
ক্লান্ত কবির গান গাইবে
তখন আমি চুপটি ক'রে দুচোখ ভ'রে থাকবো চেয়ে...
মনে থাকবে?
এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব
এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন
এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন
মনে থাকবে?
আমি হবো উড়নচন্ডি এবং খানিক উস্কোখুস্কো
এই জন্মের পারিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব
তুমি কাঁদলে গভীর সুখে-
এক নিমেষে সবটুকু জল শুষে নেব
মনে থাকবে?
পরের জন্মে কবি হবো-
তোমায় নিয়ে হাজারখানেক গান বাঁধবো ।
তোমার অমন ওষ্ঠ নিয়ে, নাকছাবি আর নূপুর নিয়ে গান বানিয়ে-
মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো...
মনে থাকবে?
আর যা কিছু হই বা না হই, পরের জন্মে তিতাস হবো
দোল মঞ্চের আবীর হবো, শিউলিতলার দুর্বো হবো
শরৎকালের আকাশ দেখার- অনন্তনীল সকাল হবো;
এসব কিছু হই বা না হই, তোমার প্রথম পুরুষ হবো
মনে থাকবে?
পরের জন্মে তুমিও হবে- নীল পাহাড়ের পাগলা-ঝোরা
গাঁয়ের পোষাক ছুড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহন ।
সারা শরীর ভ'রে তোমার হীরকচূর্ণ ভালোবাসা..
তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল।
আমার অনেক কথা ছিল এ জন্মে তা যায়না বলা
বুকে অনেক শব্দ ছিল
সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক -কাব্য করে বলা গেল না!
এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে
পরের জন্মে মানুষ হবো- তোমার ভালোবাসা পেলে ।
মানুষ হবোই- মিলিয়ে নিও!!
পরের জন্মে তোমায় নিয়ে...
বলতে ভীষণ লজ্জা করছে, ভীষণ ভীষণ লজ্জা করছে
পরের জন্মে তোমায় নিয়ে...
মনে থাকবে?
#Collected
Sacking Love of Mayamoyi
Sunday, August 24, 2014
সে স্বয়ম্ভু সুন্দর
সে স্বয়ম্ভু সুন্দর
==========
যতক্ষন জেগে থাকি, তাকাই পথো পানে,
কেবলই মনে হয় কেউ একজন আসবে ।
আমার প্রত্যাশায় এমন একজন নারী আছে,
কোনো শিল্পী যাকে আঁকতে পারেনি ।
লিওনাদো দা ভিঞ্চি, আঁরি মাতিস, পাবলো পিকাসো,
কেউ-ই আঁকতে পারেনি তাকে ।
ব্যথ শিল্পী, তাই কেমন করে বলি-
তাকে কেমনতরো দেখায়..?
সে তো গাছের ফুলের মতো নয়,
সে তো আকাশের বৃষ্টি ভেজা ।
সহজলভ্য চাঁদের মতো নয়,
সে অন্যরকম, ভীষন অন্যরকম ।
আমি চাই সে আমার জাগরণের মধ্যে আসুক,
কারো বধূরূপে নয়, কারো মাতৃরূপে নয় ।
জগৎ-সংসারের সকল বন্ধন থেকে মুক্ত হয়ে
সে আসুক, স্বয়ম্ভু সুন্দর ।
যতক্ষন জেগে থাকি, দরোজাটা বন্ধ করি না
মন বলে সে আসবে ।
আমি চাই না সে আমার নিদ্রার মধ্যে আসুক,
আর আমি নিদ্রাশেষে- জাগরণে
তার চলে যাওয়ার বেদনায় অশ্রুপাত করি ..
~রাজ্যহীন রাজপুত্র~
20 March, 2014
(মধ্যরাত), কুয়াকাটা
#Collected
==========
যতক্ষন জেগে থাকি, তাকাই পথো পানে,
কেবলই মনে হয় কেউ একজন আসবে ।
আমার প্রত্যাশায় এমন একজন নারী আছে,
কোনো শিল্পী যাকে আঁকতে পারেনি ।
লিওনাদো দা ভিঞ্চি, আঁরি মাতিস, পাবলো পিকাসো,
কেউ-ই আঁকতে পারেনি তাকে ।
ব্যথ শিল্পী, তাই কেমন করে বলি-
তাকে কেমনতরো দেখায়..?
সে তো গাছের ফুলের মতো নয়,
সে তো আকাশের বৃষ্টি ভেজা ।
সহজলভ্য চাঁদের মতো নয়,
সে অন্যরকম, ভীষন অন্যরকম ।
আমি চাই সে আমার জাগরণের মধ্যে আসুক,
কারো বধূরূপে নয়, কারো মাতৃরূপে নয় ।
জগৎ-সংসারের সকল বন্ধন থেকে মুক্ত হয়ে
সে আসুক, স্বয়ম্ভু সুন্দর ।
যতক্ষন জেগে থাকি, দরোজাটা বন্ধ করি না
মন বলে সে আসবে ।
আমি চাই না সে আমার নিদ্রার মধ্যে আসুক,
আর আমি নিদ্রাশেষে- জাগরণে
তার চলে যাওয়ার বেদনায় অশ্রুপাত করি ..
~রাজ্যহীন রাজপুত্র~
20 March, 2014
(মধ্যরাত), কুয়াকাটা
#Collected
Nirbak joddha of Sacking love
আকাশের বিশালতা দেখছ নিশ্চয়ই
সাগরের অন্তহীন ধাবমানতা দেখছ
পাহাড়ের অবাধ্য বেড়ে উঠা দেখেছো নিশ্চয়ই।
কিন্তু তুমি যা দেখোনি যা শোননি তাই হলো সুর
ব্যাথা আর কষ্টের সংমিশ্রণে বেড়ে ওঠে সে সুর।
ঐ আকাশের বিশালতার মাঝেও কষ্ট থাকে
উহু কান্না ব্যাথার তীব্রতা থাকে,
তা কখনোই দেখনি, কবিতা লিখেছো
গান গেয়েছো,তবু দেখোনি
ওর কষ্ট বুঝতে চাওনি,
অথচ দেখো,ওর কষ্ট ভাগ করতে সমুদ্র অশ্রু ধরে রাখে
বন্ধুর কষ্টের জল বৃথা ন যায়,
অতঃপর পাহাড় বেড়ে ওঠে আকাশকে জরাতে
হ্রদয়ের মাঝে আকড়ে ধরে বলতে- কেদোঁ না বন্ধু আমি আছি এই তো
সাগরের অন্তহীন ধাবমানতা দেখছ
পাহাড়ের অবাধ্য বেড়ে উঠা দেখেছো নিশ্চয়ই।
কিন্তু তুমি যা দেখোনি যা শোননি তাই হলো সুর
ব্যাথা আর কষ্টের সংমিশ্রণে বেড়ে ওঠে সে সুর।
ঐ আকাশের বিশালতার মাঝেও কষ্ট থাকে
উহু কান্না ব্যাথার তীব্রতা থাকে,
তা কখনোই দেখনি, কবিতা লিখেছো
গান গেয়েছো,তবু দেখোনি
ওর কষ্ট বুঝতে চাওনি,
অথচ দেখো,ওর কষ্ট ভাগ করতে সমুদ্র অশ্রু ধরে রাখে
বন্ধুর কষ্টের জল বৃথা ন যায়,
অতঃপর পাহাড় বেড়ে ওঠে আকাশকে জরাতে
হ্রদয়ের মাঝে আকড়ে ধরে বলতে- কেদোঁ না বন্ধু আমি আছি এই তো
Are you sacked of love
জীর্ন শরীর জুড়ে পোড়া দগ্ধ ঘা
আপদমস্তক বিদীর্ণ করে দারিদ্র্যের ছাপ
প্রতিটি প্রতঙ্গ জুড়ে অপুষ্টির রেখা
ক্ষুধা আর অবহেলা করে তুলেছে নিষ্ঠুর
মনুষ্যত্ব মানবিকতা যাদুঘরে তাই
বিবেকের দরজা বন্ধ করে রয়।
অপরাধী সাব্যস্ত যখন করো তারে
ব্যাথাতুর হ্রদয়ে কহি তোমারে
বুঝতে শেখো বস্ত্রহীনতার লজ্জা
ক্ষুধাতুর শরীরে জিজ্ঞাসা।
আপদমস্তক বিদীর্ণ করে দারিদ্র্যের ছাপ
প্রতিটি প্রতঙ্গ জুড়ে অপুষ্টির রেখা
ক্ষুধা আর অবহেলা করে তুলেছে নিষ্ঠুর
মনুষ্যত্ব মানবিকতা যাদুঘরে তাই
বিবেকের দরজা বন্ধ করে রয়।
অপরাধী সাব্যস্ত যখন করো তারে
ব্যাথাতুর হ্রদয়ে কহি তোমারে
বুঝতে শেখো বস্ত্রহীনতার লজ্জা
ক্ষুধাতুর শরীরে জিজ্ঞাসা।
Monday, July 14, 2014
Uro's
প্রতি রাতে শয্যা যাই বাসি-গন্ধ-মাখা ক্লান্ত অলস বিছানায়;
এলো চুলে অনুভব করি তোমার হাতের স্পর্শ .....
তোমার স্পর্শ ফিরে আসে প্রতি রাতে
নিশির ডাকের মত করে আমার ক্লান্তিময়তায় ....
যেমনি ফিরে আসে ; ফিরে ফিরে আসে
প্রতি রাতে সেই চালতা ফুলের সুবাস ,
বিমূর্ত জ্যোৎস্নার আলোহীন সন্ধ্যাগুলো
আর বাস-স্টপেজে বৃষ্টির জলে ভেজা অপেক্ষারা ....
ফিরে আসে ; ফিরে ফিরে আসে
বৃষ্টির জলে ভেজা অপেক্ষারা প্রতি রাতে ....
তবু লক্ষ আলোকবর্ষ মরুভুমির মতন
খাঁ খাঁ এ দু’চোখে বৃষ্টি আসে না !
জানো ? একফোটা বৃষ্টি আজ বড় প্রয়োজন ছিল .....
কোনো কোনো শ্রাবণের গহীন রাতে ফিরে আস’ তুমিও
ঠিক সেই প্রগৈতিহাসিক অস্পৃশ্য ঊষ্ণতায় .....
তুমি ফিরে আস’ অস্পৃশ্য ঊষ্ণতায় -
চোখ বুজে জেগে থাকা ঘুমের মতন করে ....
কখনো কখনো ফিরে আস’ তুমি শব্দহীন হুল্লোরে
রাতের পর রাত জেগে থাকা – আমার কবিতার অন্তরালে ....
জানো? তোমার একটি শব্দ আজ ভীষন প্রয়োজন ছিলো .....
#Collected
~রাজ্যহীন রাজপুত্র~

চোখে এখন আর জল আসেনা
চোখে এখন আর জল আসেনা
===============
চোখে এখন আর জল আসেনা
কত কাঁদি, কত একা বসে থাকি
কিন্তু কান্নার আর শেষ হয় না
কাঁদতে কাঁদতে শেষ হয়ে গেছে জলের রাশি
তাইতো এখন আর রোমাল দিয়ে চোখ মুছতে হয় না ।।
তোমাকে হারানোর কথা এখন আর মনে করতে হয় না
চোখের সামনে সবসময়ই ভাসে তোমার ছবি
যে ছবি এখন আর রং তুলি দিয়ে আঁকতে হয় না
হৃদয়ের ঝরানো সে রক্ত দিয়ে আঁকা
তাই শুধু শুধু এখন আর কাগজ তুলি নিয়ে বসে থাকতে হয় না ।।
গাছের ডালে এখন আর পাখি ডাকে না
পৌষ মাসেও পাতার ডগায় নিশি জমে না
নদীর বুকে এখন মরুভূমি বাসা বেধেছে
যা তোমার সাথে এখন বন্ধুত্বের হাত বাড়িয়েছে
তাইতো নদীর সেই কলকল সূর এখন আর কানে আসেনা ।।
শত চেষ্টার পরেও এখন আর গান শুনতে পারি না।
কারন বনের পাখি এখন আর গান গায় না
ফুলের বাগানেও এখন আর গন্ধ পাই না
ভোমরাও নাকি তাই এখন আর ফুলের বাগানে আসে না
তাইতো নাক কান এখন আর খোলা রাখতে হয় না ।।
সাগরে নাকি এখন অনেক ঢেউ ওঠে
কিন্তু সেই ঢেউ এখন আর হৃদয়ে দোলা দেয় না
কারন আকাশে এখন অনেক মেঘ জমে আছে
আর সেই মেঘ পৃথিবীটাকে অন্ধকার করে রেখেছে
তাইতো হৃদয়ে এখন আর বৃষ্টির ছোয়া লাগে না ।।
চোখের পাতা এখন আর বুজাতে হয় না
সারাক্ষন চেয়ে থাকে
এখন আর বার বার বলতে হয় না
আর একটু জেগে থাক, একটু পরে ঘুমাও
এভাবেই জেগে থাকি ।।
কারো সামনে এখন আর কান্না লুকাতে হয় না
ভিতরে কষ্ট থাকলেও বাইরে দেখা যায় না
কি হয়েছে তোর? এ প্রশ্নের উত্তর দিতে হয় না
কারন, চোখে এখন আর জল আসেনা
তাইতো রোমাল দিয়ে এখন আর চোখ মুছতে হয় না ।।
Subscribe to:
Posts (Atom)

