Sunday, August 24, 2014

Are you sacked of love

জীর্ন শরীর জুড়ে পোড়া দগ্ধ ঘা
আপদমস্তক বিদীর্ণ করে দারিদ্র্যের ছাপ
প্রতিটি প্রতঙ্গ জুড়ে অপুষ্টির রেখা
ক্ষুধা আর অবহেলা করে তুলেছে নিষ্ঠুর
মনুষ্যত্ব মানবিকতা যাদুঘরে তাই
বিবেকের দরজা বন্ধ করে রয়।

অপরাধী সাব্যস্ত যখন করো তারে
ব্যাথাতুর হ্রদয়ে কহি তোমারে
বুঝতে শেখো বস্ত্রহীনতার লজ্জা
ক্ষুধাতুর শরীরে জিজ্ঞাসা।

No comments:

Post a Comment