আকাশের বিশালতা দেখছ নিশ্চয়ই
সাগরের অন্তহীন ধাবমানতা দেখছ
পাহাড়ের অবাধ্য বেড়ে উঠা দেখেছো নিশ্চয়ই।
কিন্তু তুমি যা দেখোনি যা শোননি তাই হলো সুর
ব্যাথা আর কষ্টের সংমিশ্রণে বেড়ে ওঠে সে সুর।
ঐ আকাশের বিশালতার মাঝেও কষ্ট থাকে
উহু কান্না ব্যাথার তীব্রতা থাকে,
তা কখনোই দেখনি, কবিতা লিখেছো
গান গেয়েছো,তবু দেখোনি
ওর কষ্ট বুঝতে চাওনি,
অথচ দেখো,ওর কষ্ট ভাগ করতে সমুদ্র অশ্রু ধরে রাখে
বন্ধুর কষ্টের জল বৃথা ন যায়,
অতঃপর পাহাড় বেড়ে ওঠে আকাশকে জরাতে
হ্রদয়ের মাঝে আকড়ে ধরে বলতে- কেদোঁ না বন্ধু আমি আছি এই তো
No comments:
Post a Comment